
নির্যাতিতার সঙ্গে বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্রের দেখা করতে যাওয়া নিয়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
জানা গিয়েছে, শুক্রবার রাতের বেলা বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র মালদার বৈষ্ণবনগর নির্যাতিতার সঙ্গে দেখা করতে মালদা মেডিক্যালে গেলে পুলিশের বাধার মুখে পড়েন তিনি।
এরপরই পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা বেঁধে যায় বিজেপির নেতৃত্বের। বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী সহ মালদা জেলা নেতৃত্ব হাসপাতালে জরুরি বিভাগের সামনে মাটিতে বসে বিক্ষোভ দেখতে শুরু করেন। ফাল্গুনী পাত্রের অভিযোগ বৈষ্ণবনগরের ওই কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনায় যুক্ত তৃণমূল। তাই পুলিশ এবং তৃণমূল নেতৃত্ব কিশোরীর বাবা মাকে চাপ দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
