মালদায় বাংলাদেশীদের হোটেলে নো এন্ট্রি, পণ্য বয়কটের ডাকও

0
215
ছবি সৌজন্যে : নিজস্ব

এবার মালদায় বাংলাদেশীদের হোটেলে নো এন্ট্রি। জাতীয় পতাকার অবমাননা এবং সেদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মালদা হোটেল ওনার অ্যাসোসিয়েশন।

মালদার মেহদিপুর সীমান্ত দিয়ে বহু বাংলাদেশি প্রতিদিন চিকিৎসা সহ অন্যান্য কাজের জন্য ভারতে আসেন। এবার তাদের জন্যই দরজা বন্ধ করছে হোটেল মালিকরা। অন্যদিকে বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিয়ে ধর্মতলায় মিছিল করেছে অখিল ভারতীয় হিন্দু মহাসভা। দোকানিদের কাছে গিয়ে বাংলাদেশি পণ্য বয়কটের আবেদন করেছেন।

 

লিফলেটও বিলি করেছেন হিন্দ মহাসভার সদস্যরা।এদিকে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দিল্লির জামা মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারির বাংলাদেশকে দেওয়া কড়া বার্তাকে স্বাগত জানিয়ে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা কেন বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য পথে নামছেন না তা নিয়ে প্রশ্ন তুলেছেন।