গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Newsdesk মালদায় বিজেপি নেতার গাড়িতে লক্ষাধিক টাকা 

    মালদায় বিজেপি নেতার গাড়িতে লক্ষাধিক টাকা 

    0
    423
    Lakhs of rupees in BJP leaders car in Malda
    Lakhs of rupees in BJP leaders car in Malda
    লোকসভা ভোটের তৃতীয় দফার আগে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সম্পাদকের গাড়ি থেকে লক্ষাধিক টাকা বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন
    দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রকে এক্সপেন্ডেচার সেন্সেটিভ জোন হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন ঘোষণার পর থেকেই মালদা শহরের বিভিন্ন মোড়ে শুরু হয়েছে নাকা চেকিং। সোমবার বিকেলে রবীন্দ্র অ্যাভিনিউ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন বিজেপি নেতা শান্তনু ঘোষ। সেই সময় নাকা চেকিংয়ে তাঁর গাড়ি থেকে উদ্ধার হয় ১ লক্ষ ৯৫ হাজার ৫০০ টাকা। উদ্ধার হওয়া টাকা বাজেয়াপ্ত করে নির্বাচন কমিশন। যদিও টাকার উৎপত্তির প্রমাণ দেখানো হয়েছে বলে দাবি করেছেন বিজেপি নেতা শান্তনু ঘোষ।