গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk মালদায় ভোট উত্তাপ, জোড়া সভায় মমতা-শুভেন্দু  

    মালদায় ভোট উত্তাপ, জোড়া সভায় মমতা-শুভেন্দু  

    0
    288
    Malda polls heated Mamata Shubendu in a joint meeting
    Malda polls heated Mamata Shubendu in a joint meeting

    জ্বালাপোড়া গরমের সঙ্গেই পাল্লা দিয়ে ভোটের উত্তাপ বাড়ছে মালদায়। দ্বিতীয় দফা ভোটের আগেই শনিবার মালদায় জোড়া সভা রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর।

    মালদার দুই লোকসভা কেন্দ্রেই তাঁদের দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন দু’জনে। মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে গাজলের কলেজ মাঠে জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওই সভার পরে, দুপুরে মালদা দক্ষিণের দলীয় প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের সমর্থনে মানিকচকের এনায়েতপুরে আর একটি জনসভায় গিয়ে যোগ দেওয়ার কথা তৃণমূল নেত্রীর। রবিবার বালুরঘাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লবের সমর্থনে বালুরঘাটে জনসভা করার কথা তাঁর। অন্যদিকে, শুভেন্দু অধিকারী মালদা উত্তরের প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে রতুয়ার পেট্রোল পাম্প সংলগ্ন মাঠে জনসভা করবেন। এর পরে, তাঁর মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে দ্বিতীয় জনসভা করার কথা ইংরেজবাজারের অমৃতিতে।