মালদায় মহিলার গলাকাটা দেহ

0
441
maldh te mohilar pocha gola deho
maldh te mohilar pocha gola deho
মহিলার গলাকাটা দেহ উদ্ধারে উত্তেজনা ছড়িয়েছে মালদায়। ঘটনায় আটক করা হয়েছে মহিলার স্বামীকে।
স্বামীর পরকীয়া সম্পর্ক জেনে ফেলার জেরে খুন কিনা খতিয়ে দেখছে পুলিশ। পরিবার সূত্রে খবর মালদার পুখুরিয়া এলাকায় স্ত্রী আঙ্গুরা বিবি ও সন্তানদের সঙ্গে নিয়ে আশরাফুল পরানপুরে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। রাতে এক সন্তানকে শ্বশুর-শাশুড়ির সঙ্গে ঘুমোতে দিয়ে ৬ মাসের শিশু সন্তান এবং আঙ্গুরা বিবিকে নিয়ে অন্য ঘরে ঘুমোতে গিয়েছিলেন আশরাফুল। সকালে বাড়ির বাথরুমের সামনে আঙ্গুরার গলাকাটা দেহ মেলে। পরিবারের অভিযোগ আশরাফুলের সঙ্গে অন্য মহিলার সম্পর্ক রয়েছে। এই নিয়ে অশান্তির কারণে সালিশি সভাও বসে।