মালদায় মৃত লরি চালক, নদিয়ায় বাইক আরোহী 

0
535
Lorry driver dead in Malda bike rider in Nadia
Lorry driver dead in Malda bike rider in Nadia

ডাম্পারের ধাক্কায় লরি চালকের মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র মালদার সামসির বাইপাস এলাকা। গুরুতর জখম অবস্থায় লরির খালাসিকে নিয়ে যাওয়া হয়েছে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে।

দুর্ঘটনার পর পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে চাঁচল-সামসি জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। অবরোধ তুলতে গিয়ে জনতার বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। এই ঘটনায় সকালে জাতীয় সড়কের ওই অংশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।এদিকে নদিয়ার শান্তিপুরের রাজ্য সড়কে বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক বাইক চালকের। এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া হাসপাতালে ভর্তি রয়েছেন সাইকেল চালক।স্থানীয় সূত্রে খবর, কালনাঘাট মুন্সির পুল এলাকায় একটি বাইক এবং সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর।