গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk মালদায় শ্যুটআউট, গুলিবিদ্ধ ১

    মালদায় শ্যুটআউট, গুলিবিদ্ধ ১

    0
    357

    মালদায় ব্যবসায়ীকে লক্ষ্য করে শুটআউটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওয়ারী গ্রামে। গুরুতর আহত অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কুস্তুরিয়ার বাসিন্দা শচীন পোদ্দার।

    জানা গিয়েছে, এদিন ওয়ারি এলাকার হাট বসেছিল। সেই হাটে ছেলেকে গিয়ে ছিলেন শচীন পোদ্দার। বাড়ি ফেরার পথে ব্যবসায়ী শচীন পোদ্দারকে মোটরবিাকে ধাওয়া করে গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। কোমরের বাদিকে গুলি ভেদ করে বেরিয়ে গিয়েছে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছিলেন ওই ব্যবসায়ী। তার সঙ্গে মোটরবাইকে ছিল তার ছেলেও। বাবাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ব্যক্তিগত শত্রুতা নাকি ছিনতাইয়ের জন্য গুলি চালানো হয়েছে তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও পরিবার সূত্রে জানা গেছে তাদের কারোর। সঙ্গে কোনো শত্রুতা ছিল না।