মালদার কালিয়াচকে বোমা বিস্ফোরণ

0
395
Bomb blast at Maldar Kaliach
Bomb blast at Maldar Kaliach
লোকসভা ভোটের আবহে মালদার কালিয়াচকে জোরালো বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।যদিও এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে কালিয়াচকের মডেল এলাকার পরিত্যক্ত ট্যাঙ্কিতে দুই যার বোমা মজুত করে রাখা ছিল। তার মধ্যে থেকেই একটি জারভর্তি বোমা আচমকাই ফেটে যায়। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কে বাড়ি ঘর ছেড়ে শুক্রবার রাতের অন্ধকারেই বাইরে বেরিয়ে পরে এলাকাবাসী। স্থানীয়রাই পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। এলাকা থেকে পুলিশ বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করেছে।