
পুকুর দখলকে কেন্দ্র করে উত্তপ্ত মালদার গাজোলের আইসিকে ক্লোজ করা হয়েছে। মঙ্গলবার পুকুর দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল গাজোলের আকালপুর এলাকা।
একাধিক বাড়িতে ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপরেই পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন এলাকাবাসী। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন গ্রামবাসীরা। এরপরেই মালদা থানার আইসিকে ক্লোজ করা হয়েছে।
আপাতত গাজোল থানার আইসি-র দায়িত্ব সামলাবেন দেবব্রত চক্রবর্তী। এর আগে কর্তব্যের গাফিলতির অভিযোগে পশ্চিম বর্ধমানের বারাবনি থানার সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছিল।
