মালদা মেডিক্যালে চিকিৎসককে খুনের হুমকি

0
265
এবার মালদা মেডিক্যাল কলেজে চিকিৎসককে খুনের হুমকি অভিযোগ উঠেছে। দুর্ঘটনাগ্রস্ত রোগীর মৃত্যুর পর চিকিৎসককে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
ঘটনার ভিডিও করতে গেলে জুনিয়র চিকিৎসকদেরও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে দুর্ঘটনায় গুরুতর আহত এক রোগীকে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসারত অবস্থায় রোগীর মৃত্যু হলে ক্ষোভে ফেটে পড়েন বাড়ির লোক।
রীতিমত চেয়ার টেবিল উল্টে ডাক্তারদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। মালদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানিয়েছেন ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ছবি  সৌজন্যে : নিজস্ব