
রাজ্যে তৃণমূলের ফল এত ভাল হলেও মালদায় খারাপ ফলে এবার তৃণমূল নেতৃত্বর বিরুদ্ধেই প্রশ্ন তুলেছেন মৌসম বেনজির নুর। দাবি করেছেন মালদা উত্তরের প্রার্থী হতে চেয়েছিলেন।
বিজেপিকে পরাস্ত করতে চ্যালেঞ্জও নিয়েছিলেন। কিন্তু জেলা নেতৃত্বের ব্যর্থতার কারণে দলের এমন ফল হয়েছে। জেলা নেতৃত্বের দিকে আঙুল তুলে তৃণমূলের প্রাক্তন জেলা সভানেত্রী মৌসম বেনজির নুর বলেছেন প্রার্থী নির্বাচন ঠিক হয়নি। তাঁর দাবি উত্তর এবং দক্ষিণ মালদার দুই বহিরাগতকে প্রার্থী করায় এমন ফল হয়েছে। যদিও মালদা জেলার তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু বলেছেন এই ধরণের মন্তব্য আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরেই দায চাপিয়ে নিজের দোষ ঢাকার চেষ্টা করা।
