মা উড়ালপুলে ৮০ ফুট নিচে ছিটকে পড়লেন বাইক আরোহী

0
213
maa flyover accedent
maa flyover accedent
৪৮ ঘন্টা কাটতে না কাটতেই ফের মা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের গার্ডওয়ালে ধাক্কা বাইক চালকের, ৮০ ফুট নিচে ছিটকে পড়লেন সহযাত্রী।
জানা গিয়েছে, তিলজলা ট্রাফিক গার্ডের কাছে ইএম বাইপাসের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মা উড়ালপুলের গার্ডওয়ালে ধাক্কা মারেন বাইক চালক। উড়ালপুল থেকে ৮০ ফুট নিচে ছিটকে পড়ে যান বাইক চালকের পিছনে বসে থাকা যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাইক চালক জানিয়েছেন, ওভারটেক করা একটি বাইককে পাশকাটাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। যদিও দুর্ঘটনার খবর জানতে ইতিমধ্যেই সিসি টিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। দুদিন আগেট মা উড়ালপুলে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন দুজন। সেই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনায় আতঙ্কিত পথযাত্রীরা।