গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk মা ফ্লাইওভারে ২ গাড়ির সংঘর্ষ, আহত একাধিক 

    মা ফ্লাইওভারে ২ গাড়ির সংঘর্ষ, আহত একাধিক 

    0
    180
    2 cars collide on Maa flyover several injured
    2 cars collide on Maa flyover several injured
    সপ্তাহের শুরুতেই মা ফ্লাইওভারে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে একাধিক জনের আহত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার সময়ে যে দুটি গাড়িই দ্রুত গতিতে ছিল, ফলত দুটি গাড়িরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।
    যে দুটি গাড়ির সংঘর্ষ হয়েছে তার মধ্যে একটি ছিল সুমো, যাতে তথ্য-প্রযুক্তি সংস্থার ১০ জন কর্মী ছিলেন। আর অন্যটি ছিল প্রাইভেট একটি গাড়ি। সুমোর চালকের অভিযোগ, পার্ক সার্কাসের দিক থেকে ফ্লাইওভারে উঠে ভুল লেনে ঢুকে পড়ে প্রাইভেট গাড়িটি। তাতেই হয় দুর্ঘটনা। প্রাইভেট গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলেও অভিযোগ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, দুটি গাড়িরই একাধিক যাত্রী আহত হয়েছেন। তাঁদের সকলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু কয়েকজনের শারীরিক অবস্থা ভাল নয়। আহতদের মধ্যে প্রাইভেট গাড়ির চালকও রয়েছে। তবে সে মদ্যপ অবস্থায় ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।