মিছিলে ভিড় বাড়াতে পারলে পুরস্কার, না পারলে শাস্তি। তৃণমূল নেতা রজ্জাক খাঁ-র খুনের প্রতিবাদে মিছিলের আগে এমনই ফরমান জারি করেছেন ভাঙড়ের তৃণমূল নেতা। দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বাহারুল ইসলামের বক্তব্য ভাইরাল হয়েছে। যার সত্যতা অবশ্য যাচাই করেনি এস নিউজ। সে ভিডিও প্রকাশ্যে এসেছে তাতে বাহারুল ইসলাম যখন এই ফরমান দিচ্ছেন তখন তাঁর পাশে বসে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বাহারুল বলছেন বৃষ্টি হোক বা না হোক বা না হোক লোক ভরাতেই হবে।
গ্রাম থেকে শহর
News & Much More
