
আর জি করের প্রতিবাদে নদিয়ার মাজদিয়ায় মিছিলে হাঁটায় ছাত্রছাত্রীদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর লোকসভা এলাকায় ঘটনাটি ঘটেছে বলে পোস্টে সরব হয়েছে বিজেপি।
আর জি করের চিকিৎসক খুনের প্রতিবাদে নদিয়া মাজদিয়ার রেল বাজার হাইস্কুলের ছাত্রছাত্রীরা মৌন মিছিল করে। অভিযোগ এরপরেই দুষ্কৃতীরা পোস্টার দিয়ে হুমকি দিয়েছে। ওই পোস্টারে লেখা হয়েছে প্রতিবাদ মানেই মৃত্যু। বিজেপির বক্তব্য এটাই রাজ্যের পরিস্থিতি। বিজেপির আশঙ্কা এমন হুমকি আরও একটা আর জি করের মত ঘটনা না। এদিকে আর জি করে চিকিৎসক খুনে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের আর্য বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা মিছিল করেছেন। ছাত্রছাত্রীদের মিছিল থেকে টাকা চাই না, সম্মান চাই, স্লোগান তুলেছেন ছাত্রছাত্রীরা।
