
মিঠুন চক্রবর্তীকে আরও এক বড় গদ্দার বলে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন রাজ্যসভায় প্রার্থী করেছিলেন।
এখন আরএসএসের অফিসে গিয়ে মাথা নিচু করেছেন। তৃণমূল ছাড়ার পর প্রথমবার ইসলামপুরের সভা থেকে মিঠুন চক্রবর্তীকে নিয়ে বেলাগাম আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী। কেন বিজেপিতে যোগ দিয়েছেন মিঠুন চক্রবর্তী তা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মহাগুরুর ছেলের প্রসঙ্গ টেনে এনেছেন। বলেছেন এক মামলায় ফেঁসে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তীর ছেলে। তাঁকে বাঁচানোর জন্যই ভয়ে বিজেপিতে গিয়েছেন অভিনেতা। মিঠুন চক্রবর্তীর নাম না নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন যাদের কোনও আদর্শ নেই, জীবনযুদ্ধে যারা লড়তে ভয় পায় তাদের তিনি মানুষ বলে মনে করেন না।
