মিড ডে মিল – প্রধান শিক্ষককে মার স্কুল ইন্সপেক্টর-২ শিক্ষকের

0
351
MID DAY MEAL PRODHAN SIKKHOK K MAR
MID DAY MEAL PRODHAN SIKKHOK K MAR
মিড ডে মিলের দুর্নীতির প্রতিবাদ করায় প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে স্কুল ইন্সপেক্টর এবং ২ শিক্ষকের বিরুদ্ধে।
ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে মালদার হরিশচন্দ্রপুর ১ নম্বর ব্লকের দুবোল প্রাথমিক বিদ্যালয়ে। চেয়ার দিয়ে আঘাত করায় বিশেষভাবে সক্ষম প্রধান শিক্ষক রিয়াজুল হক জখম হয়েছেন। এমনকি জামাও ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। স্কুলের দুই শিক্ষক সফিকুল ইসলাম, ভাস্কর মণ্ডল ছাড়াও স্কুল পরিদর্শক মনিরুল ইসলামের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করেছেন প্রধান শিক্ষক রিয়াজুল। ঘটনার তদন্ত শুরু করেছে।