মিথ্যে প্রচারে বিভ্রান্তি ছড়াচ্ছে তৃণমূল: বিজেপি

0
107
ছবি সৌজন্যে :ফেসবুক

বাংলা বলায় পুণেয় রুলিয়ার পরিযায়ী শ্রমিককে খুন করার মিথ্যে প্রচার করছে বলে অভিযোগ করেছে বিজেপি। রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার পুণের গ্রামীণ পুলিশের দেওয়া ভিডিও ফুটেজে, মৃত সুখেন মাহাতর ভাই তুলসিরাম মাহাত-র পুলিশকে দেওয়া বয়ান সামনে এনে দাবি করেছেন তৃণমূল বিভ্রান্তি ছড়াচ্ছে।

তুলসিরামের বয়ানের ভিত্তিতে শিকরাপুর থানার পুলিশ এফআইআর দায়ের করেছে। আগেই পুণে পুলিশ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে মদ্যপ অবস্থায় বচসা থেকে খুন হতে হয়েছে সুখেন মাহাত। পাশাপাশি পুলিশ সুপার সন্দীপ গিল-র সাংবাদিক বৈঠকের ভিডিও সামনে এনেছে বিজেপি। তাতে পুলিশ সুপার জানিয়েছেন তদন্তে জানা গিয়েছে বচসা থেকেই খুন হয়েছেন সুখেন মাহাত। কোনও বিশেষ কমিউনিটি-র জন্য সুখেন মাহাতকে খুন করা হয়েছে তেমনটা তদন্তে উঠে আসেন। বিজেপি মুখপাত্র দেবজিৎ ঘোষ বলেছেন এতগুলো প্রমাণের পরে কিভাবে বলা যায় সুখেন মাহাতকে বাংলা বলার জন্য খুন হতে হয়েছে।

তাঁর কথায় তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বোচ্চ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বাংলা, বাঙালি তত্ত্ব সামনে আনছেন। বারবার এমন মিথ্যে দাবির জন্য ভবিষ্যতে বাঙালিরাই ভিন রাজ্যে কাজ করতে গেলে বিপদে পড়তে পারেন।