
বিজেপির উস্কানিতে কিছু মীরজাফর অশান্তি ছড়াচ্ছে। ওয়াকফ অশান্তি নিয়ে মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম।
চাকরি দুর্নীতি থেকে নজর ঘোরাতে এই কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। ওয়াকফ বিরোধী আন্দোলনে সুতি, সামশেরগঞ্জ, আজিমগঞ্জে অশান্তির ঘটনায় বিজেপির মদত দেখছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর কথায় বিজেপির মদতে মীরজাফররা অশান্তি ছড়াচ্ছে। এই মীরজাফররাই বিজেপির হাত শক্ত করছে। তিনি আরও বলেছেন এই রাজ্য সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। এখানে পুলিশ কারও ওপর হঠাৎ করে গুলি চালায় না। তাই এখানে লাফালাফি বেশি। আক্রমণ করে বলেছেন ক্ষমতা থাকলে উত্তরপ্রদেশে অশান্তি করে দেখান।মুর্শিদাবাদে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে বলে পাল্টা আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার।
বিজেপির রাজ্য সভাপতি বলেছেন যেভাবে সাম্প্রদায়িক পরিস্থিতি নষ্ট করা হচ্ছে, অবিলম্বে সীমান্তবর্তী জেলাগুলোয় কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন। চাকরি দুর্নীতি থেকে নজর ঘোরাতে এই কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।





