গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk মুকুন্দপুরে ডাক্তারদের মারধর,হাসপাতালে ভাঙচুর

    মুকুন্দপুরে ডাক্তারদের মারধর,হাসপাতালে ভাঙচুর

    0
    128

    রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে মুকুন্দপুরে একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতালে ভাঙচুর এবং চিকিৎসকদের হেনস্থার অভিযোগ উঠেছে রোগীর পরিবারের বিরুদ্ধে।

    পাল্টা চিকিৎসায় গাফিলতি, বিশাল অঙ্কের বিল করার অভিযোগ উঠেছে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। অশান্তির খবর পেয়ে বাইপাসের ধারে ওই হাসপাতালে পৌঁছয় সার্ভে পার্ক থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, অষ্টমীর রাতে বাইক দুর্ঘটনায় আহত হয়েছিলেন উত্তর কলকাতার বরাহনগরের এক যুবক। তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সাগর দত্ত হাসপাতালে, বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। রোগী পরিবারের অভিযোগ, প্রথমে তাঁদের বলা হয়েছিল, রোগীর চিকিৎসা ঠিকঠাক চলছে। অন্যত্র স্থানান্তরের কোনও প্রয়োজন নেই। কিন্তু কয়েক দিনে বিশাল অঙ্কের বিল হয় বেসরকারি হাসপাতালে। তার পরে ওই যুবকের মৃত্যুও হয়েছে। তার পরেই অশান্তির ঘটনা ঘটে। যদিও রোগীর পরিবার এবং পরিজনেরা ওই অভিযোগ অস্বীকার করেছেন।

     

    ছবি সৌজন্য – নিজস্ব