মুখে কালি লাগিয়ে বিক্ষোভে টেট উত্তীর্ণরাও

0
157

একদিকে বিকাশভবনের সামনে ১২ দিন ধরে অবস্থানে অনড় চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। অন্যদিকে কলেজ স্কোয়ারে ২০২২-র টেট উত্তীর্ণরা। মুখে কালি লাগিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। ৫০ হাজার শূন্যপদে অবিলম্বে নিয়োগের দাবিতে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন চাকরিপ্রার্থীরা। শুক্রবার থেকে কলেজ স্কোয়ারে অবস্থান শুরু করেছিলেন তাঁরা।