গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk মুখ্যমন্ত্রীকে অনশনমঞ্চে আসার আবেদন অপর্ণার, ধর্মতলায় রাজ্যপালও

    মুখ্যমন্ত্রীকে অনশনমঞ্চে আসার আবেদন অপর্ণার, ধর্মতলায় রাজ্যপালও

    0
    148
    যষ্ঠীর সন্ধেয় জুনিয়র চিকিৎসকদের অনশন মঞ্চে গিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী অপর্ণা সেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনশন মঞ্চে আসর আবেদনও করেছেন তিনি।
    বুধবার সন্ধেয় চৌতি ঘোষালের সঙ্গে অনশন মঞ্চে গিয়েছিলেন অপর্ণা দেন। সেখানে অনশনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁদের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। জানিয়েছেন তিনি আর বাড়িতে বসে থাকতে পারছেন না। তাই চলে এসেছেন। সমাজের সবস্তরের মানুষকে অনশনমঞ্চে আসার আবেদন করে আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর আবেদন করেছেন। অনশন মঞ্চে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর আগে সন্তোষ মিত্র স্কোয়ারে পুজোয় গিয়ে জানিয়েছিলেন তিনি জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশে রয়েছেন। মঙ্গলবার রাতে ভিডিও পোস্ট করে বলেছিলেন রাজ্য সরকারকে আক্রমণও করেছিলেন। এরপর বুধবার অনশন মঞ্চে
    বসে আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। তাঁদের স্বস্থ্যের খোঁজ নিয়েছেন।