
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গত শুক্রবার এক্স হ্যান্ডলে একটি টুইট করে অমিত মালব্য দাবি করেছিলেন, জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজের বক্তব্যের সমর্থনে একটি ভিডিয়ো ক্লিপিংসও পোস্ট করেছিলেন তিনি। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এস নিউজ। চন্দ্রিমা ভট্টাচার্য গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে মহিলাদেরও সম্মানহানি করেছেন অমিত মালব্য। চন্দ্রিমা তাঁর অভিযোগপত্রে অমিতের এক্স পোস্টের স্ক্রিনশট দিয়েছেন। অভিযোগ জানিয়ে বিজেপি নেতা অমিতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০ এবং ৫০৯ ধারায় পদক্ষেপ করার জন্য পুলিশের কাছে আর্জি জানিয়েছেন তিনি।
