
৪ দিনের মধ্যে জবাব চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি চিঠি দিয়েছেন কার্তিক মহারাজ। চিঠিতে উল্লেখ করা হয়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে ভারত সেবাশ্রমের সম্মানহানি হয়েছে।
৪ দিনের মধ্যে জবাব না পেলে আইনি পদক্ষেপ করা হবে বলেও চিঠিতে জানানো হয়েছে। কার্তিক মহারাজের দাবি মুখ্যমন্ত্রীর বক্তব্যের কোনও সারবত্তা নেই। মুর্শিদাবাদের বেলডাঙার ভারত সেবাশ্রম সংঘের মহারাজের দাবি সন্ন্যাস বা সন্ন্যাসীদের নিয়ে মুখ্যমন্ত্রীর জ্ঞান নেই। তাই এমন মন্তব্য করেছেন। শনিবার হুগলির গোঘাটে নির্বাচনী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশনের নাম উল্লেখ করে অভিযোগ করেছিলেন কয়েকজন সন্ন্যাসী রাজনীতি করছেন। বেলডাঙা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজের নামও নিয়েছিলেন।
