
আর জি করকাণ্ডে মুখ্যমন্ত্রীর গ্রেফতারের দাবিতে এবার সুর চড়িয়েছে বিজেপি। বিষায়ক অগ্নিমিত্রা পাল বলেছেন মুখ্যমন্ত্রী তো আইনের ঊর্ধ্বে নন।
মমতা বন্দ্যোপাধ্যায়, সিপি বিনীত গোয়েলকে গ্রেফতার করে সন্দীপ ঘোষের মুখোমুখি বসিয়ে জেরা করানোর দাবি তুলেছেন তিনি। তাতেই আসল সত্য বেরিয়ে আসবে। পাশাপাশি বুদ্ধিজীবীদের একাংশকে নিয়েও সুর চড়িয়েছেন অগ্নিমিত্রা পাল। এত কাণ্ডের পরেও অমর্ত্য সেন, কবির সুমন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় চুপ কেন। প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক। আক্রমণ করে বলেছেন যেসব বুদ্ধিজীবীরা বাড়িতে বসে ভাবছেন এই সরকার টিকে যাবে। সিন্ডিকেট থেকে টাকা উপার্জন হবে, তারা ভুল ভাবছেন। এর শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন অগ্নিমিত্রা পাল।








