গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Nadia মুখ্যমন্ত্রীর কাজ কি, জানেন না মমতা: বিপ্লব

    মুখ্যমন্ত্রীর কাজ কি, জানেন না মমতা: বিপ্লব

    0
    227
    ছবি সৌজন্যে : নিজস্ব

    এরাজ্যের মুখ্যমন্ত্রী জানেনই না তার কাজ কি। নিজেকে নির্বাচন কমিশন মনে করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

    নদিয়ার মায়াপুরে ইসকন মন্দির দর্শনের পর রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে তৃণমূলের বিরোধিতা নিয়ে মুখ খুলেছেন বিপ্লব দেব। তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ আইনশৃঙ্খলা, উন্নয়ন, মানুষের সমস্যা, নিরাপত্তা এসব দেখা। কিন্তু এসব না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছেন এরাজ্যের এসআইআর করতে দেবেন না।

    দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই প্রক্রিয়া চলে আসছে। অথচ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানকে অস্বীকার করছেন।