গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Video News মুখ্যমন্ত্রীর ঘোষণা মৃত্যু পরোয়ানা, বলছেন চাকরিহারারা

    মুখ্যমন্ত্রীর ঘোষণা মৃত্যু পরোয়ানা, বলছেন চাকরিহারারা

    0
    109

    মুখ্যমন্ত্রীর ঘোষণা মৃত্যু পরোয়ানার সামিল। এমনটাই বলছেন বিকাশ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৩০ মে পরীক্ষার বিজ্ঞপ্তি দিতে হবে। বিকল্প পথ খুলে রেখে বিজ্ঞপ্তি জারি করা হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর এমন ঘোষণা কার্যত মেনে নিতে পারছেন না চাকরিহারারা। তাদের বক্তব্য পরীক্ষার কথাটা যখন সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তখন সেটা শুনে মনে হয়েছে ওপেন টু অল হবে। এটা একটা মৃত্যুযন্ত্রণার মত। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সাংবাদিক বৈঠক চাকরিহারারা আরও বলেছেন সুপ্রিম কোর্টের জাজমেন্টে এত ডিটেল নোটিফিকেশনের কথা বলা হয়নি।