গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk মুখ্যমন্ত্রীর চিকিৎসা প্রয়োজন : শুভেন্দু  

    মুখ্যমন্ত্রীর চিকিৎসা প্রয়োজন : শুভেন্দু  

    0
    159
    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিক চিকিৎসার প্রয়োজন। আর জি কর আবহেও উৎসবে ফেরা বক্তব্য প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী।
    স্বাস্থ্য ভবন অভিযান প্রসঙ্গে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি তাঁদের পাশে থাকার বার্তাও দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দুর কথায়, চিকিৎসকরা যেভাবে শিরদাঁড়া সোজা রেখে আন্দোলন প্রতিবাদ জারি রেখেছেন তার জন্য তাঁদের কুর্নিশ। এদিকে আর জি কর-কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে আক্রমণ করে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেছেন, সন্দীপ ঘোষ, বিরূপাক্ষ বিস্বাস, অভীক দে এরা স্বাস্থ্যভবন ও তৃণমূল কংগ্রেসের সম্পদ। কারণ এঁদের দুর্নীতির টাকাতেই তৃণমূলের শ্রী বৃদ্ধি হয়েছে। তাঁর আরও মন্তব্য, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে বর্তমানে সাধারণ মানুষ থেকে চিকিৎসক সহ সমস্ত সেক্টরের লোকজন নেমেছেন, সেই সময় মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরুন, যা লজ্জ্যা ও ধিক্কারের।