
২ ডব্লউবিসিএস অফিসার সহ ৫ জনকে সাসপেন্ডের নির্বাচন কমিশনের নির্দেশে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি কারও শাস্তি হবে না। ঝাড়গ্রামের সভা থেকে বলেছেন তিনি কোনও নির্দেশ মানতে বাধ্য নয়। নির্বাচন কমিশন অমিত শাহ-র হাতে পুতুল বলে আক্রমণ করে তাঁর খোঁচা যে দিকে নাচাবেন, কমিশনও সেদিকে নাচবে। এফআইআর নির্দেশকে মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ করতেই পাল্টা চিঠিতে নির্বাচন কমিশন জানিয়েছে মুখ্যসচিব নির্দেশ মানতে বাধ্য। প্রয়োজনে জবাবদিহি চাইতে পারে নির্বাচন কমিশন।
