গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk মুখ্যমন্ত্রীর নির্দেশে সন্দেশখালিতে সুজিত

    মুখ্যমন্ত্রীর নির্দেশে সন্দেশখালিতে সুজিত

    0
    175
    CM ER NIRDESE SANDESHKHALI TE SUJIT
    CM ER NIRDESE SANDESHKHALI TE SUJIT

    সন্দেশখালি সামলাতে এবার দায়িত্ব সুজিত বসুকে। সন্দেশখালিতে কোথায় কি সমস্যা রয়েছে, উন্নয়নের কী হাল। তার সবটাই খতিয়ে দেখে দমকলমন্ত্রী সুজিত বসুকে রিপোর্ট দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। সেই মত শনিবার বিডিও অফিসে প্রশাসনিক বৈঠক করেছেন সুজিত বসু।

    ওই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাত সহ উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের আধিকারিকরা। সন্দেশখালি ১ এবং ২ নম্বর ব্লকের উন্নয়নের কাজের খোঁজখবর নিয়েছেন সুজিত বসু। জানুয়ারি মাস থেকে খবরের শিরোনামে ছিল সন্দেশখালি। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি অভিযান ঘিরে তপ্ত হয়ে ওঠে দ্বীপ এলাকা। এরপরেই শেখ শাহজাহাজন এবং তাঁর ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের একের পর এক কীর্তি সামনে আসে। জমি দখলের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। লোকসভা ভোটে সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করে বিজেপি। যদিও বসিরহাট কেন্দ্রে তৃণমূলের হাজি নুরুলই লোকসভা ভোটে জয় পায়। কিন্তু ভোটের আগের পরিস্থিতি যাতে আর না ফেরে, মানুষের ক্ষোভের কারণ কি, তার সবকিছু জানতেই মুখ্যমন্ত্রীর সুজিত বসুকে পাঠিয়েছে সন্দেশখালিতে।