মুখ্যমন্ত্রীর বার্তা, সাইকেলে জনসংযোগ পার্থ-র

0
173
cyckle e partha
cyckle e partha
মুখ্যমন্ত্রীর নির্দেশকে মান্যতা দিয়ে সাইকেলে চেপে জনসংযোগ করেছেন রাজ্য তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায়। কোচবিহারের গাছ রাজারহাট অঞ্চলের একাধিক গ্রামে সাইকেলে করে ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন।
২১শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন জনপ্রতিনিধিদের হেঁটে কিংবা সাইকেলে চেপে জনসংযোগ করতে। মুখ্যমন্ত্রীর বার্তার পরেই বুধবার গাড়ি ছেড়ে সাইকেলে করে গ্রামে ঘুরেছেন। বিষয়টিকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। কোচবিহারের বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বসু নাটক বলে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করতেই সাইকেলে চেপেছেন তিনি।