
মুখ্যমন্ত্রীর জিভ ছিঁড়ে নেওয়ার মন্তব্যের অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি। আর সেদিনই পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল-র নেতৃত্বে বিজেপি কর্মীরা।
মঙ্গলবার বিজেপির চোর স্লোগান নিয়ে ময়নাগুড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র হুমকি দিয়েছিলেন তাঁর গাড়ি লক্ষ্য করে যারা চোর চোর স্লোগান দিয়েছেন কমিশন না থাকলে তাঁদের জিভ টেনে ছিঁড়ে নিতেন তিনি। ফলে বোঝাই যাচ্ছে ভোটের পরে সন্ত্রাসে উস্কানি দেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি বিজেপির। এদিকে অগ্নিমিত্রার অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে যাওয়া হলেও তাঁদের অভিযোগপত্র নিতে রাজি হয়নি পুলিশ। এর প্রতিবাদে থানার গেট বন্ধ করে রাস্তায় বসে পড়েছেন অগ্নিমিত্রা-সহ বিজেপি কর্মী এবং সমর্থকেরা। থানার মূল দরজা কাপড় দিয়ে বেঁধে বিক্ষোভ দেখাতে থাকেন অগ্নিমিত্রারা।খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত-সহ দুই ডেপুটি পুলিশ সুপার। আইসি জানতে চান, কেন ডিউটি অফিসারের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। তার উত্তর না দিয়েই কেন অভিযোগ নেওয়া হল না, প্রশ্ন করেন অগ্নিমিত্রা।
