মুখ্যমন্ত্রীর মৃত্যুকুম্ভ মন্তব্যে তোপ সুকান্ত-মীনাক্ষী-অধীরের

0
166
ছবি সৌজন্যে : নিজস্ব

মহাকুম্ভ মৃত্যু কুম্ভে পরিণত হয়েছে। বিধানসভায় মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদের সরব হয়েছে বিরোধীরা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন ভোটের রাজনীতি করতেই মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যুকুম্ভমন্তব্য করেছেন।

তাঁর কথায় মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যে জামাত, আনসারুল্লা সদস্যদের উৎসাহিত করবে।  অন্যদিকে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেছেন ভারতের সংবিধান অনুযায়ী প্রত্যেক মানুষের তার ধর্মীয় আচার আচরণ করার অধিকার রয়েছে। পাশাপাশি কুম্ভে অব্যবস্থার মুখ্যমন্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের অব্যবস্থার একের পর এক বিষয় তুলে ধরেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বক্তব্যের জবাব দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরিও। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির কথায় বিধানসভায় ধর্ম নিয়ে মন্তব্য করার জায়গা নয়। পাশাপাশি তিনি বলেছেন বিরোধীদের সাসপেন্ড না করে বিধানসভায় বিরোধীদের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত। মহাকুম্ভ মৃত্যুকুম্ভে পরিণত হয়েছে। বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে কলকাতা থেকে জেলা প্রতিবাদে নেমেছে বিজেপি। কুম্ভ-র জল নিয়ে এসে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকায় ঢেলে প্রতিবাদ জানানো হয়েছে।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে সেন্ট্রাল অ্যাভিনিউতে অবরোধ করে বিক্ষোভদেখিয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ কাথি, দুর্গাপুরে অবরোধ করে বিক্ষোভদেখিয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা।