মুখ্যমন্ত্রীর যাওয়ার আগে ধনধান্যে ভেঙে পড়ল তোরণ

0
215
cm jabar aage dhano dhanye venge porlo toran
cm jabar aage dhano dhanye venge porlo toran
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগে ধনধান্য অডিটোরিয়ামে ভেঙে পড়ল তোরণ। ধনধান্য অডিটোরিয়ামে ১ নম্বর গেটের কাছে তোরণ ভেঙে ২ জন জখম হয়েছে।
এসএসকেএম-র ট্রমা সেন্টারে আহত ২ জনকে ভর্তি করা হয়েছে। উত্তম কুমারের স্মরণ অনুষ্ঠানে ধনধান্য স্টেডিয়ামে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। তোরণটি লোহার স্ট্রাকচার এবং বিদ্যুৎসংযোগও ছিল। তাঁর আগে তোরণ ভেঙে পড়ায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরপরেই দুর্ঘটনা এড়াতে প্রতিটি তোরণের ওপর থেকে প্ল্যাকার্ড খুলে ফেলা হয়েছে। বিচ্ছিন্ন করা হয়েছে  বিদ্যুৎসংযোগ