মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতেও জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিভিসি

0
143

বিহার-ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাতের জেরে ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিভিসি। শুক্রবারের তুলনায় বাড়তি ৮ হাজার কিউসেক হারে জল ছাড়ছে দুর্গাপুর ব্যারাজ। ৬৫ হাজার থেকে বাড়িয়ে ৭৩ হাজার ৬৭৫ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। মাইথন থেকে সাড়ে ৩২ হাজার কিউসেক এবং পাঞ্চেত থেকে সাড়ে ৩৭ হাজার কিউসেক হারে জল ছাড়া হয়েছে। রাজ্যের একাধিক জায়গায় তুমুল বৃষ্টিপাত হয়েছে। তারমধ্যে ডিভিসির ছাড়া জল নিয়ে আশঙ্কায় রয়েছে রাজ্য। দামোদরের নিম্ন অববাহিকার জলস্তর বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।