
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আত্মকেন্দ্রীক। এক্সপোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবেই কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
স্বাস্থ্যভবনে জুনিয়র চিকিৎসকদের অবস্থানমঞ্চে মুখ্যমন্ত্রীর উপস্থিত হওয়া প্রসঙ্গে তিনি বলেছেন, সাড়ে ১ মিনিটে ৭৬ বার শুধু নিজের কথাই বলেছেন মুখ্যমন্ত্রী। ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রী শুধু নিজের ঢাক পিটিয়েছেন। ওই সময়ে ৭৬ বার আমি ও আমার শব্দ ব্যবহার করেছেন। তিনি। চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে বক্তব্য রাখার বদলে নিজের ব্যক্তিত্ব, নিজের সম্পর্কেই বেশি কথা বলেছেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতার মন্তব্য, মুখ্যমন্ত্রীর আত্মকেন্দ্রীক ভাবনার জন্য জুনিয়র চিকিৎসকদের অচলাবস্থার সমাধান খুঁজে পাওয়া কঠিন।
