মুখ্যমন্ত্রী-রাজ্যপাল মানহানি মামলার শুনানি ১০ জুলাই

0
195
Hearing of CM Governor defamation case on July 10
Hearing of CM Governor defamation case on July 10
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দায়ের করা মানহানি মামলার শুনানি আগামী ১০ জুলাই।
এমনটাই জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টে। মামলাটি শুনানির তালিকায় না থাকায় রাজ্যপালের আইনজীবী বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন। তার পরেই বিচারপতি মামলার শুনানির পরবর্তী শুনানির দিন ঘোষণা করেন। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তৃণমূলের দুই বিধায়ক বরানগরের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ভগবানগোলার রায়াত হোসেন সরকার এবং তৃণমূল নেতা কুণাল ঘোষকেও এই মামলায় যুক্ত করা হয়েছে রাজ্যপালের তরফে। বুধবারই সেই মামলা বিচারপতি রাওয়ের বেঞ্চে উঠেছিল। সম্প্রতি নবান্নের একটি সরকারি বৈঠক থেকে রাজ্যপালকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই জেরে ওই মানহানির মামলা দায়ের করেছিলেন রাজ্যপাল।