
মুখ, হাত বেঁধে যুবককে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার গাজোলের বাবুপুরে। জানা গিয়েছে বছর ২২-র এমাম রাজার বাড়ি সিংহইল গ্রামে।
শনিবার এলাকায় একটি গাছের থেকে এমামের দেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। তাঁর হাত বাঁধা ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এমাম রাজাকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হতে পারে। অভিযুক্তদের গ্রেফতার করে ফাঁসির দাবি তুলেছে গ্রামবাসীরা।
