মুম্বইয়ের আশ্রমে গিয়ে ‘রহস্যমৃত্যু’ চুঁচুড়ার যুবতীর

0
261

মুম্বইয়ে রহস্যমৃত্যু হুগলির চুঁচুড়ার এক যুবতীর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত সঙ্গীতা চক্রবর্তী। পরিবার সূত্রে খবর, কয়েক দিন আগে মুম্বইয়ের একটি যোগআশ্রমে গিয়েছিলেন চুঁচুড়ার কারবালার বাসিন্দা সঙ্গীতা। সেখানে একটি বাঁধের জলে স্নান করতে গিয়ে তলিয়ে যান। সোমবার রাতে মেয়ের মৃত্যুসংবাদ পায় পরিবার। মঙ্গলবার ভোরে মুম্বই রওনা হয়েছেন দিলীপ চক্রবর্তী।