মুম্বইয়ের ফ্ল্যাটে অভিনেত্রীর দেহ উদ্ধার

0
204
The body of the actress was found in Mumbais flat
The body of the actress was found in Mumbais flat

মুম্বইয়ের ফ্ল্যাটে কাজলের সহ অভিনেত্রীর দেহ উদ্ধারে শোরগোল পড়ে গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যাই করেছেন নুর মালবিকা দাস। 

৬ জুন মৃত্যু হয়েছে তাঁর। ঘটনার তদন্ত করছে ওশিওয়ারা থানার পুলিশ।পুলিশ সূত্রের খবর, বেশ কয়েক দিন ধরেই মালবিকা দাসের ফ্ল্যাটের দরজা বন্ধ ছিল। ধীরে ধীরে দুর্গন্ধ ছড়ায় অভিনেত্রীর ফ্ল্যাট থেকে।তখনই পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ এসে তাঁর পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার করে। ময়না তদন্তে পাঠানো হয়েছে দেহ। যদিও এখনও রিপোর্ট প্রকাশ্যে আসেনি। অভিনেত্রী পরিবারের তরফে কাউকে যোগযোগ করতে না পারায়, মালবিকা দাসের দেহের অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়েছে পুলিশের তরফেই।জানা গিয়েছে, এক সময় বিমানসেবিকার কাজ করতেন অসমের মেয়ে মালবিকা দাস। তারপর সেই চাকরি ছেড়ে অভিনেত্রী হওয়ার চেষ্টা শুরু করেন। বেশ কিছু সিরিজে কাজও করেছেন। যার মধ্যে অন্যতম কাজলের সঙ্গে দ্য ট্রায়াল সিরিজ। কাজলের সহ অভিনেত্রী চরিত্রে দেখা যায় মালবিকা দাসকে। এছাড়াও সিসকিয়াঁন, চরমসুখ-র মতো সিরিজে দেখা গিয়েছে তাঁকে।