মুম্বইয়ে কিশোরের বাইকের ধাক্কায় মৃত্যু যুবকের 

0
178
A young man died after being hit by a teenagers bike in Mumbai
A young man died after being hit by a teenagers bike in Mumbai

পুণের পর এবার মুম্বইয়ে বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে ৩২ বছরের এক যুবকের। বাইকটি চালাচ্ছিল বছর ১৫-র এক কিশোর। তাকে আটক করে জুভেনাইল হোমে পাঠিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে মু্ম্বইয়ের মজগাওঁ এলাকায়। মৃতের নাম ইরফান নবাব আলি শেখ। তাঁকে ধাক্কা মারে একটি বাইক। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে জেজে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় যুবকের।পুলিশ সূত্রে খবর, যে বাইকের ধাক্কায় যুবকের আঘাত লেগেছিল, সেটি চালাচ্ছিল ১৫ বছরের এক কিশোর। ঘটনার পরেই তাকে ধরে ফেলা হয়। জেজে মার্গ থানার পুলিশ তাকে আপাতত ডোংরি চিলড্রেন্‌স হোমে পাঠিয়েছে। কিশোরের বাবাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩০৪ (২) এবং মোটর ভেহিক্‌ল অ্যাক্টের ৩ এবং ৪ নম্বর ধারায় মামলা দায়ী করেছে পুলিশ। কেন একজন নাবালক বাইক চালাচ্ছিল, বাইকের রেজিস্ট্রেশন, লাইসেন্স সংক্রান্ত কাগজপত্র ঠিকঠাক আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।পুণের পোর্শেকাণ্ডের পর মুম্বইয়ের এই ঘটনায় আলাদা মাত্রা যোগ হয়েছে।