মুম্বইয়ে গুদামে বিধ্বংসী আগুন

0
145

মুম্বইয়ে এক গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। নিমেষের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। জানা গিয়েছে, গুদামটি রয়েছে মুম্বই-নাসিক হাইওয়ের ধারে ভিবন্ডি তালুকে।

অনেকটা পরিসর জুড়ে ছড়িয়ে থাকা সেই গুদামে প্লাস্টিক, রাসায়নিক, দাহ্য তেলের মতো বেশ কিছু জিনিস মজুত করা হত। শুক্রবার রাতে প্রথমে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়েরা। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরাই প্রথমে পুলিশ খবর দেন। খবর দেওয়া হয় দমকলেও। কিন্তু তত ক্ষণে আগুনের গ্রাসে চলে যায় গুদাম। আগুন ক্রমশ ছড়িয়ে পড়তে শুরু করে গুদামের অন্যান্য অংশে। স্থানীয়েরা আগুন নেভানোর চেষ্টা করেন প্রথমে। পরে দমকলের ছ’টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে আগুন কী ভাবে লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।