মুম্বইয়ে বিমানের ধাক্কায় মৃত্যু ৪০ ফ্লেমিঙ্গোর

0
210
40 flamingos died in the plane crash in Mumbai
40 flamingos died in the plane crash in Mumbai

মুম্বই বিমানবন্দরে অবতরণের সময় বিমানের ধাক্কায় ৪০টি ফ্লেমিঙ্গোর মৃত্যুতে উদ্বেগ বাড়ছে। জানা গিয়েছে, দুবাই থেকে ইকে ৫০৮ যাত্রিবাহী বিমান মুম্বইয়ে আসছিল।

লক্ষ্মীনগর এলাকার পন্তনগরের কাছে এই ঘটনা ঘটে। যদিও বিমানটিকে নিরাপদে মুম্বই বিমানবন্দরে অবতরণ করান পাইলট।বিমানবন্দর সূত্রে খবর, এমিরেটস-এর একটি বিমানের সঙ্গে এই ঘটনা ঘটেছে। বিমানটি আবার দুবাইয়ে ফেরার কথা ছিল। বিমানটি কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, তা পরীক্ষার জন্য সেটিকে পুনরায় দুবাইয়ের উদ্দেশে রওনা করানো হয়নি। ফলে যাত্রীদের মুম্বই বিমানবন্দরেই অপেক্ষা করতে হচ্ছে। মঙ্গলবার রাত ৯টা নাগাদ বিমানটি আবার দুবাইয়ের উদ্দেশে যাত্রীদের নিয়ে রওনা দিয়েছে বলে বিমানবন্দর সূত্রে খবর। মহারাষ্ট্রের বন দফতর এই ঘটনার তদন্ত শুরু করেছে। বন দফতরের আধিকারিকেরা মৃত ফ্লেমিঙ্গোগুলির নমুনা সংগ্রহ করেছেন। বন দফতরের একটি দল আবার পাইলটের বয়ান রেকর্ড করবেন বলে জানা গিয়েছে। বন দফতরের শীর্ষ আধিকারিক এস ভি রামারাও বলেছেন, কীভাবে পাখিগুলির মৃত্যু হল, তা তাদের দল পূর্ণাঙ্গ তদন্ত করবে। তবে বিমানবন্দরের আশপাশে এই ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি।