
মুম্বই পুলিশের অফিসার পরিচয় দিয়ে প্রাক্তন সেনাকর্মীর থেকে পৌনে দু কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ গুজরাট থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবারক্রাইম থানা।
নিউটাউনের বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী মিহির কুমার রায় জানিয়েছেন কিছুদিন আগে অনলাইনে একটি ভিডিও কল পান। কলের অপরপ্রান্তে থাকা ওই ব্যক্তি নিজেকে মুম্বই পুলিশের অফিসার বলে পরিচয় দেন। জানায় তাঁর অ্যাকাউন্ট থেকে অবৈধ ট্রানজাকশন হয়েছে। ভয় দেখানো হয় তাঁকে অ্যারেস্ট করা হবে। সেনাকর্মীর বিরুদ্ধে সুপ্রিম কোর্ট থেকে জারি হওয়া ফেক অ্যারেস্ট ওয়ারেন্টের কপিও দেখায়। এরপরেই ধাপে ধাপে মিহির কুমার রায়ের থেকে ১ কোটি ৭৫ লাখ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে এরপর বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন তিনি।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে গুজরাট থেকে কলটি এসেছিল। এরপরে গুজরাটে হানা দিয়ে দীপেন গাঙ্গুলিয়াকে গ্রেফতার করে পুলিশ। এই চক্রে আর কারা জড়িত তার খোঁজ চালাচ্ছেন তদন্তকারী অফিসাররা।
