মুম্বাইয়ে জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মৃত ৫

0
99
ছবি সৌজন্যে : এক্স
জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হয়েছে পাঁচ শ্রমিকের। রবিবার এই ঘটনা ঘটেছে মুম্বাইয়ের নাগপদা এলাকায়। পুলিশ এবং দমকল সূত্রে জানা গিয়েছে, ওই পাঁচজনই ঠিকা শ্রমিক। এদিন তাঁরা মুম্বাইয়ের নাগপদা এলাকায় একটি নির্মীয়মাণ বিল্ডিংয়ে জলের ট্যাঙ্ক পরিষ্কার করার কাজ করছিলেন। সেই সময় শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় তাঁদের। পরে মুম্বাই ফায়ার ব্রিগেডের কর্মীরা এসে তাঁদের ওই ট্যাঙ্ক থেকে উদ্ধার করেন। জে জে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
সূত্রে খবর, নাগপদার ডিমটিমকার রোডে, বিসমিল্লাই স্পেস বিল্ডিংয়ে জলের ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য নেমেছিলেন কর্মীরা। কাজ করার সময়ে শ্বাসকষ্ট শুরু হয় তাঁদের। ওই কর্মীরা অনেকক্ষণ পরেও উঠে না আসায় খবর দেওয়া হয় দমকলকে। কী কারণে এই ঘটনা তা তদন্ত করে দেখচে বৃহমুম্বাই পুরসভার আধিকারিকরা।