
মুর্শিদাবাদের তিনটি আসনই জিতবে বাম-কংগ্রেস জোট। সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
পাশাপাশি বীরভূম, পুরুলিয়ার মতো যে সব আসনে কংগ্রেস লড়ছে, সে সব আসনেও ভাল ফলের বিষয়ে আশাবাদী অধীর। তাঁর কথায়, ভোট ঘোষণার সময়ে সবাই ভাবছিল তৃণমূল এবং বিজেপির মধ্যে দ্বিমুখী লড়াই হবে। কিন্তু বাম-কংগ্রেস জোট সেটাকে ত্রিমুখী লড়াইয়ে পরিণত করেছে, এটাই সবচেয়ে বড় সাফল্য। এদিকে বহরমপুরে কংগ্রেস অফিসের নীচে সোমবার থেকে মঞ্চ বাঁধার কাজ শুরু হয়ে গিয়েছে। প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী অবশ্য সরাসরি এটিকে বিজয়ের প্রস্তুতি বলেননি। রোদ-জলের সময়ে তাঁদের জন্য ছাউনির বন্দোবস্ত করা হচ্ছে। সেই কারণেই এই মঞ্চ বাঁধা হচ্ছে।
