মুর্শিদাবাদে অশান্তি পরিকল্পিত, ফোনে ছবি দেখালেন মমতা

0
989
raiganj mamata
raiganj mamata
মুর্শিদাবাদে রামনবমীর মিছিলে অশান্তির ঘটনা পরিকল্পনা করেই ঘটানো হয়েছে। অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ইসলামপুরের সভায় তিনি প্রশ্ন তুলেছেন বিজেপিকে নাটক করতে দেওয়ার জন্যই কি রামনবমীর আগের দিন ডিআইজিকে সরানো হয়েছে পরিকল্পনা করেই। পরপর দুদিন একই জায়গায় কিভাবে ঘটনা ঘটেছে তা নিয়ে বিজেপিকেই আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক দলবল নিয়ে এমন ঘটনা ঘটিয়েছেন। আর দোষ পড়ছে অন্যদের। অস্ত্র নিয়ে কেন রামনবমী মিছিল করা হয়েছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেছেন রেজিনগরের শক্তিপুরে বুধবারের ঘটনায় ওসি সহ ১৯ জন আহত হয়েছেন। এরপরেই নিজের মোবাইলে ছবি দেখিয়ে বিজেপি বিধায়ককে কেন গ্রেফতার করা হবে না তা নিয়ে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুলনা টেনেছেন তৃণমূলের রামনবমীর মিছিল নিয়ে।