মুর্শিদাবাদে দু জায়গায় ভোটার তালিকায় জঙ্গি

0
170

২০২১-র ভোটার তালিকায় জঙ্গি মহম্মদ শাদ রাডি ওরফে সাব শেখের নাম উঠল কি করে। বিডিও-র কাছে রিপোর্ট তলব করেছে জেলা প্রশাসন। ২০২১-র জানুয়ারি মাসে নওদার দুর্লভপুরের বুথে মহম্মদ সাব শেখের নাম প্রথম ভোটার তালিকায় ওঠে। ২০২৩-র জুন মাসে নওদা ধেকে হরিহরপাড়ায় নাম স্থানান্তরের আবেদনও করেছিল করেছিল সাব শেখ। অগাস্ট মাসে হরিহরপাড়ার ভোটার হিসেবে তালিকাভুক্ত হয় জঙ্গি সাব শেখের নাম। কীভাবে কোন নথি জমা করা হয়েছিল, নওদা বিডিওর কাছে রিপোর্ট তলব করেছে জেলা প্রশাসন।