মুর্শিদাবাদে পিস্তল নিয়ে ক্লাসরুমে, আটক ২ ছাত্র

0
630
MURSHIDABAD A SCHOOL STUDENT ER HATE RIVALVER
MURSHIDABAD A SCHOOL STUDENT ER HATE RIVALVER

পিস্তল নিয়ে সোজা ক্লাসরুমে ক্লাস টেনের ২ ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের রেজিনগরের আন্দুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়ে হুলস্থল। অভিযুক্ত ছাত্র পঞ্চায়েত প্রধানের ভাইপো। ফোন পেয়ে স্কুলে পৌঁছয় রেজিনগর থানার পুলিশ। অভিযুক্ত ২ ছাত্রকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।

জানা গিয়েছে শনিবার সকালে ক্লাস চলাকালীন রেজিনগরের আন্দুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়ে ক্লাস টেনের ২ ছাত্রের হাতে পিস্তল নিয়ে ক্লাসে ঢোকে। পিস্তল নিয়ে সহপাঠীদের ভয় দেখাতে থাকে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরেই পুলিশ  ২ ছাত্রকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গিয়েছে। এদের মধ্যে একজন পঞ্চায়েত প্রধানের ভাইপো বলে জানা গিয়েছে। তবে পিস্তলটি বেশ পুরনো। কোথা থেকে পিস্তলটি পেয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে পরিবারের কোনও সদস্যের কাছ থেকেই স্কুলে সাইকেল রাখা নিয়ে গেটম্যানের সঙ্গে অভিযুক্তদের গণ্ডগোল বাধে। ভয় দেখাতেই তারা পিস্তলটি এনেছিল বলে মনে করা হচ্ছে।