
মুর্শিদাবাদে রামমন্দিরের পাল্টা বাবরি মসজিদ। মুর্শিদাবাদে রামমন্দির তৈরির ঘোষণা করেছে বঙ্গীয় হিন্দু সেনা।
অযোধ্যার মত মুর্শিদাবাদে রামমন্দির তৈরির কাজ শুরু হবে জানুয়ারি থেকে। ভরতপুর, সাগরদিঘি, রেজিনগরে রামমন্দির তৈরির জন্য জমির প্রস্তাব এসেছে বলে দাবি করেছে বঙ্গীয় হিন্দু সেনা। এদিকে ভরতপুরের তৃণমূল বিধায়ক মসজিদ তৈরির ঘোষণা আগেই করেছিলেন। এমনকি মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করবেন বলে জানিয়েছে। এরইমধ্যে বিষয়টি নিয়ে চর্চা শুরু হতেই তরজায় নেমেছে রাজনৈতিক দলগুলো। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি বলেছেন ২৬-র ভোটের প্রচার শুরু করেছে তৃণমূল। তাই দিঘাতে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, আবার অন্যদিকে মসজিদ তৈরির কথা বলছে। ভোটের রাজনীতির জন্যই তৃণমূল এসব করছে। জবাবে তৃণমূলের কুণাল ঘোষ বলেছেন এটা হুমায়ুন কবিরের ব্যক্তিগত মত।
কেউ যদি নিজের জমি বা কেনা জমিতে কিছু বানাতে চায় বানাতেই পারেন। এরসঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।
